খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস
প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন। কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ![]() |
| খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস |
* বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।
* হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়।
* উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন।
* যদি আপনি উচু হিল পরতে অসস্তি বোধ করেন তাহলে খুব বেশি উঁচু হিল পরার দরকার নেই, সরু ফ্ল্যাটের জুতা নির্বাচন করুন।
* খাটো মেয়েদের জন্য খুব বেশি বড় হাত ব্যাগ ব্যাবহার করা একেবারেই উচিৎ না। তাই ছোট সাইজের হাত ব্যাগ ব্যবহার করুন।
* যখনই পোশাক কিনবেন, অথবা ডিজাইন পছন্দ করবেন যেন পোশাকের রেখা লম্বালমি হয়। কারণ লম্বা রেখায় দেহ গঠনকে লম্বা দেখায়।
* যদি শাড়ী পরতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন শাড়ীর পাড় চিকন হয়, পাড় মোটা হলে শাড়ীর জমিন চাপা হয়ে যায়। এতেকরে খাটো মেয়েদের আরো খাটো দেখায়।
* অ্যাক্সেসরিজ ব্যবহার কি আপনাকে মাঝে মাঝে বিরক্ত করে? এ ক্ষেত্রে বাড়তি অ্যাক্সেসরিজ ব্যবহার বাদ দিন। জুয়েলারি যেন আপনাকে মাত্রাতিরিক্ত ঢেকে না রাখে, সেদিকে নজর দিন।
* ফ্যাশন মানেই সব ঋতুর দিকেই আপনাকে নজর দিতে হবে। বড় আকারের টি-শার্ট ও সোয়েটার আপনার জন্য সমস্যার? এ ক্ষেত্রে বড় সাইজের বদলে রেগুলারই সঠিক মাপের নিতে হবে। এ ছাড়া বড় টপের সঙ্গে স্লিক লেগিংস ও হিল পরা যেতে পারে।

মন্তব্যসমূহ