ফেলনা টি-ব্যাগের অজানা ব্যবহার স্বাস্থ্যের উপকারে চায়ের দারুণ কিছু উপকারের কথা হয়তো আপনি অনেক আগে থেকেই জানেন। কিন্তু চা তৈরি করে ফেলার পর যে টি-ব্যাগ থাকে, সেটাকে কি আপনি হেলাফেলা করেই ফেলে দেন? কিন্তু আপনি কি জানেন এই ফেলনা টি ব্যাগের আছে নানা ব্যবহার? মাটির উর্বরতা বৃদ্ধি করা থেকে শুরু করে মুখের দুর্গন্ধ দূর করা যায় এই ফেলনা টি ব্যাগ দিয়ে। শুধু তাই নয় আপনার ত্বকের সমস্যা সমাধানে জুড়ি নেই টি ব্যাগের। গৃহস্থালির বিভিন্ন কাজে তা আসতে পারে। অনেক ক্ষেত্রেই আপনার খরচ বাঁচিয়ে দিতে পারে ছোট্ট একটি টি ব্যাগ। চলুন জেনে নেয়া যাক এমনই দারুণ কিছু অজানা ব্যবহারের কথাঃ ১. মুখের ঘা সারাতে মুখে সাদা এক ধরনের ঘা হয়। এটা সাধারণত অ্যালার্জি বা পুষ্টির অভাবে হয়। টি-ব্যাগ দিয়ে এই সমস্যার সমাধাণ সম্ভব। চা’র মধ্যে থাকা ট্যানিক অ্যাসিড যা রক্তনালিকার সঙ্কোচক এবং প্রদাহ প্রতিরোধক হিসেবে কাজ করে। ব্যবহৃত টি ব্যাগ কিন্তু মোটেই ফেলনা কিছু নয় ২. মাড়ির রক্ত পড়া কমাতে অনেকেরই মাড়ি দিয়ে রক্ত পরার সমস্যা আছে। মাড়ি থেকে একবার রক্ত পড়া শুরু হলে সহজে থামতে চায় না। এক্ষেত্রে ব্যবহৃত টি ব্যাগ এক...
A brand shop and blog, about her activities.