সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঘরেই তৈরি করুন চিকেন-ক্যাশুনাটস সালাদ

ঘরেই তৈরি করুন চিকেন-ক্যাশুনাটস সালাদ

উপকরণ:
১। মুরগির বুকের মাংস– ২ কাপ (পাতলা, চিকন স্ট্রিপ করে কাটা)
২। কাজু বাদাম (ক্যাশুনাটস)– ১ কাপ
৩। লাল, হলুদ, সবুজ বেলপেপার(ক্যাপসিকাম)– জুলিয়ান কাটে কাটা ১ কাপ
৪। টমেটো- সিকি কাপ (বীজ ফেলে জুলিয়ান কাট)
৫। বাঁধাকপি– ১/২ কাপ(ঝুরি করে কাটা)
৬। বাটন মাশরুম– ৫টি
৭। ব্রকোলি– ২কাপ
৮। লেটুস পাতা– ১টি
৯। কোয়া ছাড়ানো পেঁয়াজ– ১ কাপ
১০। গোলমরিচ গুঁড়া– স্বাদ মতো
১১। আদা, রসুন বাটা– ১ চা চামচ
১২। সয়াসস– ১ টে চামচ
১৩। রসুন কুঁচি– ২ কোয়া
১৪। অলিভ অয়েল– ১ টে চামচ
১৫। কাঁচা মরিচ কুচি– ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ
১৬। ১তেল– ভাজার জন্যে
১৭। শুকনা কর্নফ্লাওয়ার– প্রয়োজনমতো
১৮। লবন– স্বাদমতো

সালাদ ড্রেসিং-এর জন্যেঃ
১। টমাটো সস– ৪ টে চামচ
২। চিলি সস- ১/২ কাপ
৩। সয়াসস– ২ টে চামচ
৪। গোলমরিচ গুঁড়া– স্বাদমতো
৫। অলিভ অয়েল– ১ চা চামচ
৬। চিনি– ১/২ চা চামচ
৭। লেবুর রস– ১ চা চামচ
* গাজর এবং লেটুস পাতা সাজানোর জন্য পছন্দমতো ব্যবহার করুন
* একটি বাটিতে ড্রেসিং-এর সব উপকরণ একসাথে মিশিয়ে রাখুন।
চিত্রঃচিকেন-ক্যাশুনাটস সালাদ
চিকেন-ক্যাশুনাটস সালাদ

চিকেন-ক্যাশুনাটস সালাদ তৈরির পদ্ধতিঃ


  • একটি বাটিতে মাংসের সাথে আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়াসস, অল্প একটু লবন মিশিয়ে নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্যে রেখে দিন।
  • প্যানে তেল গরম করে একটা একটা করে চিকেনের টুকরা শুকনা কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডুবো তেলে হালকা সোনালি করে ভেজে নিন। আলাদা প্যানে ১ টে চামচ অলিভ অয়েল গরম করে তাতে সোনালি করে ক্যাশোনাট(কাজু বাদাম) ভেজে তুলে রাখুন।
  • একই প্যানে বাকি তেল গরম করে কুঁচি করা রসুন মিনিট খানেক ভেজে মাশরুম দিন। মাশরুম দিয়ে তিন-চার মিনিট ভেজে বেলপেপার বা ক্যাপসিকাম দিন। বেল পেপার থেকে সুগন্ধ বের হওয়া শুরু হলে পেঁয়াজ দিন।
  • মিনিট খানেট পেঁয়াজ নাড়াচাড়া করে লেটুস পাতা হাল্কা আঁচে নাড়াচাড়া করেই চুলা থেকে প্যান নামিয়ে নিন।
  • এবার একটা বড় বাটিতে টমেটো, কাঁচা মরিচ, বাঁধাকপি, সালাদ ড্রেসিং , ভেজে রাখা মুরগির মাংসসহ বাকি উপকরণ আর কাজুবাদাম হালকা করে চামচ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন-ক্যাশুনাটস সালাদ ।

টিপসঃ
* মাশরুম, ক্যাপসিকাম, ব্রকলি অলিভ অয়েলে ভেজে নিতে পারেন।
উপকরণের পরিমান আপনার স্বাদমতো কম বা বেশি করতে পারেন।
* চাইলে পছন্দমতো আরো কিছু উপকরণ যোগ করতে পারেন।
সালাদ ড্রেসিং মেশানোর পর সাথে সাথে পরিবেশন করতে হবে। ড্রেসিং মেশানোর পর সালাদ বেশীক্ষণ রেখে দিলে চিকেন ও ক্যাশোনাটের মুচমুচে ভাব চলে যাবে। তাই ড্রেসিং মেশানোর পর সাথে সাথেই এই সালাদ পরিবেশন করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে। 

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...