সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঈদ স্পেশালঃ গরুর মেজবানি মাংস রেসিপি

ঈদ স্পেশালঃ গরুর মেজবানি মাংস রেসিপি

বিয়ের অনুষ্ঠানে বা রেস্টুরেন্টে গেলে খেতে পারেন গরুর মেজবানি মাংস। কিন্তু চাইলে এইে ঈদে আপনিও ঘরে তৈরি করতে পারেন চট্টগ্রামের সুস্বাদু গরুর মেজবানি মাংস!
চিত্রঃঈদ স্পেশালঃ গরুর মেজবানি মাংস রেসিপি
গরুর মেজবানি মাংস রেসিপি

প্রয়োজনীয় উপকরণঃ 

উপকরণ-১
গরুর মাংস ২ কেজি(মাংসের সাথে বুকের হাড়, কলিজা, গুর্দা, ফুসফুস ও নিতে পারেন। সেক্ষেত্রে মশলার পরিমান বাড়িয়ে দিতে হতে)
পেঁয়াজ কুচি ১ কাপ(বেরেস্তার জন্য)
পেঁয়াজ বাটা ২ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ২ চা চামচ
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ 
সরিষার তেল ১ কাপ, 
টক দই ১ কাপ
কাঁচামরিচ ১০/১২টি
সাদা সরষেবাটা ১ টেবিল চামচ
টমেটো ৩টি
পোস্তদানাবাটা ২ চা চামচ
ঘি আধা কাপ
গরমমসলা পরিমাণমতো
লবণ স্বাদমতো
পানি পরিমানমতো।

উপকরণ-২
জিরা ২ চা চামচ
ধনে ২ চা চামচ
তেজপাতা ৫টি
রাঁধুনি ১/২ চা চামচ
শুকনো মরিচ ৪টি

উপকরণ-৩
এলাচি ৩-৪ টি
দারচিনি ২ টুকরা
জয়েত্রি ১ টুকরা
জয়ফল অধের্ক
মৌরি ১/২ চা চামচ
মেথি ১/২ চা চামচ
গোলমরিচ ১ চা চামচ
জৈন ১/২ চা চামচ 

প্রস্তুত প্রণালীঃ

# প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। উপকরণ-১-এর তালিকায় থাকা কাঁচা মরিচ আর ঘি ছাড়া বাকি উপাদানগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে রাখুন।

# তেলে পেঁয়াজকুচি লাল করে ভেজে ওই পাত্রে মাখিয়ে রাখা মাংস ঢেলে ভালোভাবে কষান।

# ১৫ থেকে ২০ মিনিট পর নেড়ে দুই কাপ গরম পানি দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে।

# মাঝে উপকরণ-২-এর মসলা ভেজে গুঁড়া করে নিতে হবে। এই মসলা মাংসে দিয়ে নেড়ে আবার ঢেকে দিতে হবে। উপকরণ-৩ এর মসলা তাওয়ায় টেলে গুঁড়া করতে হবে। 

# মাংস মাঝারি আঁচে রান্না করতে হবে। সেদ্ধ নাহলে প্রয়োজনে আরও গরম পানি দিয়ে দিন। মাংস সেদ্ধ হলে উপকরণ-৩ এর গুঁড়া মসলা, কাঁচা মরিচ ও ঘি ছড়িয়ে দিন।

# মাংসের মশলা থেকে তেল ছেড়ে দিলে ঝোল  মাখা মাখা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিন।

# পরিবেশন পাত্রে মাংস নিয়ে ওপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার মেজবানি মাংস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে।