সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেনে নিন বাসা থেকে মাংসের গন্ধ দূর করার সহজ উপায়

জেনে নিন বাসা থেকে মাংসের গন্ধ দূর করার সহজ উপায়

ঈদ-উল-আজহায় ঘরে মাংস আনা হয় এবং সেগুলোকে ভাগ করে প্যাকেটে ভরা হয়। এতে মেঝে নোংরা হয় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে মাংসের গন্ধ। সহজে এই গন্ধ দূর হয় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ। ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মেনে মাংস গোছাতে হবে এবং এরপর ঘর পরিষ্কার করতে হবে। জেনে নিন ঘর থেকে মাংসের গন্ধ দূর করার উপায়।
পরিচ্ছন্নতা। ছবিঃ সংগৃহীত
পরিচ্ছন্নতা। ছবিঃ সংগৃহীত

মেঝে পরিষ্কার রাখা

মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিতে হবে যেন ফ্লোরে কোনভাবেই মাংস কিংবা রক্ত না পড়ে। এতে মাংস ফ্লোরের সংস্পর্শে আসবে না। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি উঠিয়ে ফেলে দিয়ে আসতে হবে বাইরের ডাস্টবিনে। ঘরে রাখা যাবে না।

ফ্রিজের হ্যান্ডেল পরিষ্কার করা

মাংস রাখার জন্য অনেকবারই ফ্রিজ খোলা হয়। অনেক সময় বেখেয়ালে ময়লা হাতেই ফ্রিজ খোলা হয়। ফলে ফ্রিজের হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হয়ে গেলে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে পরিষ্কার করে নিন।

হাড়ি-পাতিল ধুয়ে ফেলুন

যেসব হাড়িতে কাচা মাংস রাখা হয়েছিল সেগুলো পরের দিনের জন্য জমিয়ে না রেখে তখনই ধুয়ে ফেলুন। চর্বি সহজে দূর করতে চাইলে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভাল করে ধুয়ে শুকিয়ে নিন।

মেঝে মুছে ফেলুন

হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে।
সবচেয়ে কাজের এবং ব্যবহৃত স্থানটি হলো রান্নাঘরে।  শুধু ডিটারজেন্ট দিয়ে এই দুর্গন্ধ দূর করা যায় না। তবে এর জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। বেকিং সোডা এবং লেবুর রস দিয়ে দূর করে দিতে পারেন রান্নাঘরের এই দুর্গন্ধ।

বেকিং সোডা
যেকোন গন্ধ দূর করার ক্ষেত্রে বেকিং সোডা অনেক বেশি কার্যকরী। প্রথমে রান্নাঘর ভালো করে ঝাড়ু দিয়ে নিন। তারপর পানির সাথে কিছু বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডার মিশ্রণটি দিয়ে রান্নাঘর মুছে ফেলুন। রান্নাঘরের দুর্গন্ধ একদম গায়েব হয়ে গেছে।

ভিনেগার
রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে লেবুর রসের মতো ভিনেগারও বেশ কার্যকর। এক কাপ ভিনেগার রান্নাঘরে এক কোনায় রেখে দিন। ভিনেগার রান্নাঘরের দুর্গন্ধ শুষে রান্নাঘর গন্ধমুক্ত করবে। যে কাপে ভিনেগার রাখবেন সেটিতে ঢাকনা দিবেন না।

জুতা বাইরে রাখুন

অতিথিদের এবং নিজেদের জুতা দরজার বাইরে রাখার ব্যবস্থা করুন। কারণ অতিথিদের জুতার সাথে বাইরের ময়লার দুর্গন্ধ ঘরে চলে আসতে পারে। জুতা বাইরে রাখার ব্যবস্থা করলে ঘরে দুর্গন্ধ হবে না।

জানালা খোলা রাখুন

ঘরের সব জানালা খুলে দিন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সেই সাথে এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন অথবা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে রাখুন। দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে এতে।

টিপস

১। রান্নাঘরের ড্রেন নিয়মিত পরিষ্কার করুন। ড্রেনের নিচে পড়ে থাকা খাবারে অবশিষ্টাংশ, ময়লা থালাবাসন ধোয়ার পরপরই পরিষ্কার করে ফেলুন। দুর্গন্ধ সৃষ্টি হওয়ার একটি অন্যতম উৎস এই ময়লা আবর্জনা।
২। রান্না করা হাড়ি পাতিল ধোয়ার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখুন।
৩। রান্নার আগে এবং পরে রান্নঘরের জানলাটা খোলা রাখুন। এতে করে রান্নার গন্ধ বাইরে চলে যাবে আবার বাতাসও চলাচল করতে পারবে। এক্সস্ট ফ্যান ব্যবহার করলে ও মাঝে মাঝে জানলাটা খোলা রাখুন।
৪। থালা বাসন মাজার স্পঞ্জটি প্রতি সপ্তাহে পরিবর্তন করুন। এটি থেকেও দুর্গন্ধ সৃষ্টি হয়।
৫। রান্নার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হল চুলা। অথচ এই চুলাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করে থাকে। প্রতি সপ্তাহ না হোক দুই সপ্তাহ পর পর চুলাটা পরিষ্কার করুন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে।