সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চুলের গোড়া মজবুত করতে ব্যবহার করুন মেহেদির কিছু হেয়ার প্যাক

 চুলের গোড়া মজবুত করতে ব্যবহার করুন মেহেদির কিছু হেয়ার প্যাক

মেহেদিতে রয়েছে এন্টিফাঙ্গাল, এন্টি-ইনফ্লেমেটরী, কুলিং ও হিলিং, এন্টিইরিটেন্ট ও সিডেটিভ গুণাগুণ। অত্যন্ত উপকারি ভেষজ মেহেদি পাতা ও ফুল হতে আহরিত তেল চামড়ার অনেক ধরণের ঔষধ তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। চামড়ায় ক্ষত, পোড়া ও চামড়ার ফ্যাকাসে হলুদ দাগ চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ঔষধ হচ্ছে মেহেদি। স্কেবিস, চর্মের চুলকানি ও নখ ফাটার চিকিৎসায় মেহেদির পেস্ট বেশ উপকারি। চুল পড়ার অন্যতম একটি কারণ খুশকি। মেহেদির প্যাক  চুলের খুশকি প্রধান শত্রু। চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করার কাজে মেহেদি ব্যবহার হয়ে আসছে আদিযুগ থেকে। চুলে মেহেদি অনেকভাবে লাগানো যায়। আসুন জেনে নেয়া যাক মেহেদির কিছু প্যাকের কথা।
চিত্রঃচুলের গোড়া মজবুত করতে ব্যবহার করুন মেহেদির প্যাক
চুলের গোড়া মজবুত করতে ব্যবহার করুন মেহেদির প্যাক

১। মেহেদি, মেথি ও টক দইয়ের প্যাক

মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে পাটায় বেটে নিন। এর সঙ্গে টক দই ও মেহেদি মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এটি মাথার তালুসহ সব চুলে ভালো করে লাগান। এক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্যাক চুলের শুষ্কতা দূর করে এবং চুলের গোড়া শক্ত করে। মেথি ভেজানো পানি ফেলে না দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন।

২। মেহেদি, ডিম এবং অলিভ অয়েলের প্যাক

ডিমের সাদা অংশ, অলিভ অয়েল এবং পাতা মেহেদি বেটে সব একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলের গোড়ায় খুব ভাল করে লাগান। এক  ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। চুল পড়া সমস্যা বেশি থাকলে সাত দিনে এক থেকে দু-বার, কম থাকলে ১০-১৫ দিনে একবার ব্যবহার করতে পারেন। চুলের ড্রাইনেসের সমস্যা থাকলে মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

৩। মেহেদি, আমলকি এবং হরতকি

বাটা পাতা মেহেদি, আমলকী বাটা, হরতকি গুঁড়ো এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি খুশকি দূর করবে, চুলের গোড়া মজবুত করে চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলবে।

৪। মেহেদি, অলিভ অয়েল এবং রিঠা 

বাটা পাতা মেহেদি, এক টেবিলচামচ অলিভ অয়েল, মেথি গুঁড়ো এবং দুই টেবিল চামচ রিঠা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। পুরো চুল শাইনি করতে চাইলে পুরো চুলে লাগাতে পারেন। চুলের গোড়া মজবুত করে চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলবে।

৫। মেহেদি, মেথি এবং সরিষা তেল

একটি পাত্রে সরিষা তেল গরম করে নিন। সরিয়া তেল থেকে ধোঁয়া উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন। তারপর এতে কিছু তাজা মেহেদি পাতা এবং দুই চা চামচ মেথি দিয়ে দিন। অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত মেহেদির পাতার রং পরিবর্তন না হয়। মেহেদির পাতার রং পরিবর্তন হতে কয়েক ঘন্টা লেগে যায়। সবচেয়ে ভাল হয়ে এটি এভাবে সারারাত রাখুন। পরেরদিন এটি ছেঁকে পাতা এবং তেল আলাদা করে নিন। এই তেলটি নিয়মিত চুলে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা এই তেল মাথায় রেখে শ্যাম্পু করে ফেলুন।

টিপসঃ

  • মেহেদির এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারে চুল পড়া রোধ করবে তার সাথে সাথে খুশকি দূর করে দিবে।
  • চুল পড়া বন্ধ করতে অথবা নতুন চুল গজাতে এবং জলদি বড় হবার জন্য চুলের গোড়াতে লাগাতে হবে।
  • মাথায় মেহেদি লাগিয়ে অন্তত এক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
  • চুলে খুশকি থাকলে আগে খুশকির জন্য কিছুদিন টকদইয়ের সাথে লেবু মিশিয়ে প্যাকটি ব্যবহার করে খুশকি দূর করতে হবে। নাহলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না।
  • যাদের সর্দি বা টনসিলের সমস্যা আছে তারা মেহেদি বেশিক্ষন মাথায় না রেখে নিজেদের সুবিধামতো ২০ মিনিট সময় রাখতে পারেন।
  • মেহেদি দেয়ার পূর্বে অবশ্যই যেকোন তেল গরম করে ভালোমতো মাথার তালুতে মাসাজ করে সব চুলে লাগিয়ে নিবেন।
  • ভালো রঙ করতে চাইলে মেহেদির সাথে চাপাতি কিংবা কফি পাউডার  মিশিয়ে নিতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে।