সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নারিকেল দুধে গলদা চিংড়ির অসাধারণ রেসিপি

নারিকেল দুধে গলদা চিংড়ির অসাধারণ রেসিপি

নারিকেলের দুধ একটি অসাধারণ উপাদান, যা খাবারের স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। নানা ধরণের মজাদার খাবার তৈরিতে এটি ব্যবহৃত হয়। আবার চিংড়ি খেতে সবাই খুব পছন্দ করে। তাই সবাই নতুন নতুন ও ভিন্ন স্বাদের রেসিপি খুঁজে। আর এমনি একটি রেসিপি হল নারকেল দুধে চিংড়ি। বাসায় কিংবা অতিথি আপ্যায়নের জন্য হতে পারে এটি একটি অসাধারন রেসিপি। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করেই দেখুন এর স্বাদ আর খেতে দিন আপনার প্রিয়জনদের। চলুন তাহলে রেসিপি জেনে নেয়া যাক।

নারিকেল দুধ তৈরি করবেন যেভাবেঃ
সহজে বাসায় বানিয়ে নিতে পারেন নারকেলের দুধ। বাসায় বানালে, নারিকেল কুড়িয়ে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিন। এরপর একটি পাতলা কাপড়ে ছেকে, চেপে চেপে নারিকেলের দুধটা বের করে নিন।

উপকরণঃ
১। খোসাসহ গলদা চিংড়ি ২ কাপ
২। নারিকেলের দুধ ১ কাপ
৩। আদাবাটা ২ চা চামচ
৪। রসুনবাটা ১ চা চামচ
৫। মরিচগুঁড়া ১ চা চামচ (ঝালের তীব্রতা অনুযায়ী কমাতে কিংবা বাড়াতে পারেন)
৬। পেঁয়াজবাটা ১/২ কাপ
৭। জিরাবাটা ১ চা চামচ
৮। হলুদগুঁড়া ১ চা চামচ
৯। কাঁচা মরিচ ৪ টি
১০। পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ(বেরেস্তার জন্য)
১১। তেল পরিমাণ মতো
১২। লবণ স্বাদ মতো
*১৩। সরিষা ১ চা চামচ
*১৪। মেথি ১ চা চামচ
চিত্রঃনারকেল দুধে চিংড়ি রেসিপি
নারকেল দুধে চিংড়ি রেসিপি

যেভাবে রান্না করবেনঃ

১। প্রথমেই চিংড়ি মাছ ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ভেজে বেরেস্তা তৈরি করে আলাদা করে রাখুন। ওই তেলে
বাটা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে নাড়ুন। মসলাগুলো হালকা লাল হলে জিরা বাটা, লবণ, মরিচ, হলুদ দিয়ে একটু কষিয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে কিছুক্ষণ ভাজুন। প্রয়োজনে অল্প গরম পানি দিন।

৩। ঢেকে বারবার নেড়েচেড়ে কষিয়ে রান্না করুন। তবে দীর্ঘক্ষণ রান্না করলে চিংড়ি শক্ত হয়ে যাবে। তাই সবকিছু একটু দ্রুত করতে হবে।

৪। যখন চিংড়ি হয়ে আসবে তখন নারিকেলের দুধ দিয়ে দিন। চিংড়ির ঝোল কমে তেলের উপর উঠে আসলে কাঁচা মরিচ দিয়ে আরো ২ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন। লবণের ক্ষেত্রে খেয়াল রাখুন। নারিকেল চিংড়িতে লবণ কম দিতে হয়।

৫। পরিবেশনের বাটিতে ঢেলে পেঁয়াজ বেরেস্তা ভেঙ্গে দিয়ে গরম গরম পরিবেশন করুন নারকেল দুধে চিংড়ির অসাধারণ রেসিপিটি।

*** সরিষা, মেথি দিয়ে রান্না করতে চাইলে প্রথমে বেরেস্তা ভাজা তেলে সরিষা আর মেথি  দিয়ে নাড়াচাড়া করুন। ফুটে উঠলে এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে বাকি মশলা দিয়ে দিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে।