সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পিঁপড়ার যন্ত্রনা থেকে মুক্তি!

পিঁপড়ার যন্ত্রনা থেকে মুক্তি!

পিঁপড়ার যন্ত্রনা যে কি তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে। পিঁপড়ার যন্ত্রনায় ঘরে কোন মিষ্টি জিনিস রেখে শান্তি নেই। বাজারের কেনা পিঁপড়ার ঔষধ দিয়ে পিঁপড়ার হাত থেকে সাময়িক মুক্তি পেলেও কিছুদিন পর আবার তাদের দেখা পাওয়া যায়। তার চেয়ে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করে মুক্তি পেতে পারেন এই পিঁপড়ার হাত থেকে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে পিঁপড়ার হাত থেকে রক্ষা পাবেন।
চিত্রঃপিঁপড়ার যন্ত্রনা থেকে মুক্তি!
পিঁপড়ার যন্ত্রনা থেকে মুক্তি!

মশলঃ দারুচিনি, লবঙ্গ গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তাই পিঁপড়ার আসার জায়গায় দারুচিনি বা লবঙ্গ রেখে দিন। দেখবেন ঝামেলা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন।

চকঃ রান্নাঘরের দরজার সামনে, বিস্কুটের টিনের চারপাশে চক দিয়ে দাগ টেনে রাখুন। চকে ক্যালসিয়াম কার্বোনেট আছে যা পিঁপড়ারা একদমই পছন্দ করে না। আপানার গাছের চারপাশে চকের গুড়া ছড়িয়ে রাখতে পারেন। এতে করে গাছে পিঁপড়া ধরবে না।

লেবুঃ লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়া মারতে সক্ষম। পিঁপড়া যেসব জায়গায় দেখবেন সেখানে লেবুর রস ছিটিয়ে দেন। আপনি চাইলে লেবুর রসের সাথে পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। পিঁপড়া দেখলে স্প্রে করে দিতে পারেন। লেবুর খোসা কুচি বিস্কুটের টিনের চার পাশে রেখে দিলেও পিঁপড়ার হাত থেকে বাঁচা সম্ভব।

কমলার খোসাঃ ১ কাপ গরম পানির মধ্যে কিছু কমলার খোসা কুচি মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এরপর এটি পিঁপড়া ওপর ঢেলে দিন। এটি বাগানে বা ফুলের টবে পিঁপড়ার বাসার ভিতর ও ঢেলে দিতে পারেন।

ট্যালকাম পাউডারঃ যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি দেখবেন সেখানে ট্যালকাম পাউডার  ছিটিয়ে দিন। পিঁপড়া পাউডারের গন্ধ সহ্য করতে পারে না।

লবণঃ সবচাইতে সহজলভ্য উপায়ে পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর তা স্প্রে বোতলে ভরে নিয়ে যেখানেই পিঁপড়া দেখবেন সেখানে স্প্রে করুন। দেখবেন এক নিমিষে পিঁপড়া উধাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে। 

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...