খালি পেটে যে খাবারগুলো খাওয়া স্বাস্থ্যহানীর কারন
খালি পেটে প্রথম যে খাবার খাচ্ছেন সেটি ভাল মনে করে খাচ্ছেন কিন্তু দেখা গেল যে খাবার খেয়েছেন সেটি বরং আপনার শরীরের জন্য ক্ষতি বয়ে আনলো। এমন কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে শরীরের ক্ষতি হতে পারে।সেগুলো সম্পর্কে জেনে নেয়া যাক-
মশলাদার খাবারঃ খালি পেটে মশলাদার খাবার খেলে অ্যাসিডের প্রভাবে পাকস্থলীতে অ্যাসিডিক প্রতিক্রিয়াও হতে পারে।
চা, কফিঃ সকালবেলা এক কাপ চা অথবা কফি না খেলেই নয়। কিন্তু কখনো খালি পেটে এই চা-কফি খাওয়া উচিত নয়। চা-এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিডের উপস্থিতি ও কফিতে ক্যাফেইন থাকার ফলে খালি পেটে খেলে এই অ্যাসিড এবং ক্যাফেইন পাকস্থলীর আস্তরণের ক্ষতি করে দেয়।
কলাঃ খালি পেটে কলা খেলে শরীরে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে রক্তে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মাত্রায় অস্বাভাবিক তারতম্য ঘটে।
কোল্ডড্রিংকঃ কোল্ডড্রিংকে যে চিনি বা আর্টিফিশিয়াল সুইটনার থাকে, খালি পেটে খেলে সেগুলি শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক হতে পারে।
টমেটোঃ খালি পেটে টমেটো খাওয়া শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক। টমেটোতে থাকা অ্যাসিডের সঙ্গে গ্যাসট্রোইনটেস্টাইনাল অ্যাসিড মিশে গিয়ে এক ধরনের জেল তৈরি হয়, যা থেকে পাকস্থলীতে পাথর পর্যন্ত জমতে পারে।





মন্তব্যসমূহ