সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বেড়াতে গেলে ব্যাগ গোছানোর সময় মনে রাখুন

বেড়াতে গেলে ব্যাগ গোছানোর সময় মনে রাখুন

শীতের এই সময়টা দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা আত্মীয়দের বাড়িতে বেড়ানোর জন্য খুব ভালো সময়। পরিবার, বন্ধুরা মিলে কোথাও ঘুরতে গেলে ব্যাগ গোছানোর সময় আমরা নানা সমস্যার সম্মুখীন হই। আবার যখন জায়গায় পৌঁছে যাই তখন অনেক কিছু খুঁজে পাই না। ভুলেই নেওয়া হয় না অনেক কিছু। তাই বেড়াতে গেলে ব্যাগ গোছানোর আগেই বানিয়ে ফেলুন একটি তালিকা আর সেখানে লিখে ফেলুন আপনার ঠিক কি কি জিনিস সাথে নিতে হবে এবং সেই অনুযায়ী ব্যাগ ভরে ফেলুন। সেই সাথে ব্যাগ গোছানোর সময় মনে রাখুন আরও কিছু বিষয়ঃ 
চিত্রঃবেড়াতে গেলে ব্যাগ গোছানোর সময় মনে রাখুন
বেড়াতে গেলে ব্যাগ গোছানোর সময় মনে রাখুন
* ব্যাগ গোছানোর সময় ইচ্ছেমতো কাপড় না নিয়ে যেসব কাপড় দরকার বেছে বেছে আলাদা করে সেগুলো নিন। ভ্রমনে যত কাপড় কম নেওয়া যায়, ততই ভালো।
* শেষ মুহূর্তে ব্যাগ গোছানো সময় তাড়াতাড়ি করতে গিয়ে অনেক কিছু ভুলে বাদ পরে যায়। তাই আগে থেকেই ব্যাগ গুছিয়ে ফেলুন।
* যদি একান্ত সময় না থাকে তাহলে কী কী নেবেন তার একটি তালিকা তৈরি করে ফেলুন। যাওয়ার সময় এই তালিকা দেখে ব্যাগ গোছান।
* কোথায় ঘুরতে যাওয়া হবে সেখানকার আবহাওয়া এবং যায়গা সম্বন্ধে জেনে সেই অনুযায়ী পোশাক নেওয়ার চেষ্টা করুন।
ভাঁজ করে কাপড় নেওয়ার কারণে ব্যাগে জায়গা হয় না। তাই পেঁচিয়ে গোল করে কাপড় নিন। এর মাঝে শক্ত কোনো গ্যাজেট বা হেয়ার ড্রাইয়ারের মতো পণ্য নিতে পারেন। এতে কাপড়ের ভাজ নষ্ট হবে না। আর এভাবে কাপড় নিলে ব্যাগে অনেক বেশি জায়গা হবে।
* বেড়াতে যাওয়ার সময় ব্যাগে স্টাইলিশ জুতা না নিয়ে স্নিকার টাইপের জুতা নিন। এতে ওজনও কম হবে আবার হাঁটার সময় আরামও পাবেন।
* এক ব্যাগে সব কাপড় নিলে কাপড়শুদ্ধ ব্যাগটি হারিয়ে গেলে খুবই বিপদে পড়তে হবে। তাই দুই ব্যাগে ভাগ করে কাপড় নিন। এবং ব্যাগের সংখ্যা গুনে রাখুন যাতে ভুলে থেকে না যায়।
* ঘুরতে যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিসগুলো যেমন- ছোট শ্যাম্পু, ফেসওয়াশ, ব্রাশ, পেস্ট, ক্রিম এগুলো আপনার হ্যান্ড ব্যাগে নিয়ে নিন।
* ব্যাগ গোছানোর সময় যে তালিকাটি করা হয়েছে সেটি ফেলে না দিয়ে ব্যাগের সাইড পকেটে ভরে রাখুন, যাতে ফেরার সময় তালিকা মিলিয়ে সব আবার ব্যাগে ভরতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে।