সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৃষ্টির সময় পায়ের যত্ন

বৃষ্টির সময় পায়ের যত্ন 

সময় এখন বর্ষাকাল হলেও আবহাওয়ায় চলছে কখনও গুমোট গরম তো কখনও ঝমঝম করে বৃষ্টি। বাইরে কাজ থাকলে আবহাওয়ার দিকে তাকিয়ে তো বাড়িতে বসে থাকাও যায় না। বৃষ্টির সময় বাইরে বেরুলে সবচেয়ে বেশি ঝাক্কি যায় পায়ের উপর দিয়ে। বৃষ্টির পানি আর রাস্তার ময়লায় পায়ের ত্বকের ইনফেকশন, অ্যালার্জি সহ হতে পারে নানান সমস্যা। জেনে নিন কী ভাবে বৃষ্টির সময় পায়ের যত্ন নেবেন।
চিত্রঃবৃষ্টির সময় পায়ের যত্ন। ছবিঃসংগৃহীত
বৃষ্টির সময় পায়ের যত্ন। ছবিঃসংগৃহীত

>>> বৃষ্টির সময় অবশ্যই বাড়ি ফিরে পা ভাল করে ধুয়ে শুকনো করে মুছে নিন।
>>> নোংরা রাতে বাড়ি ফিরে হালকা গরম জলে মাইল্ড শ্যাম্পু, নুন ও অ্যান্টিসেপটিক দিয়ে পা ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন.পা ধোওয়ার পর শুকনো করে মুছে নিয়ে ময়শ্চারাইজার মাসাজ করে নিন ভাল করে।
>>> পা বন্ধ জুতো পরলে বর্ষার গুমোট গরমে পা ঘেমে যায়। যা থেকে চুলকুনি হতে পারে। তাই ঘাম কমাতে পায়ে অ্যান্টিপারসপিরান্ট ব্যবহার করতে ভুলবেন না।
>>> বর্ষায় সপ্তাহে এক দিন অবশ্যই ফুট স্ক্রাব ব্যবহার করুন। কেনা স্ক্রাব ব্যবহার না করলে নুন বা চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে পা স্ক্রাব করে নিন।
>>> বর্ষায় কাদায় পায়ের নখের কোনে প্রায়ই ময়লা জমে। তাই এই সময় নিয়মিত নখ কাটুন। নখের পাশ থেকে ময়লা বের করে পরিষ্কার রাখুন।
>>> বর্ষায় এমন জুতো পরুন যা সহজেই ধোওয়া যায়। আগের দিনের বৃষ্টির জল লাগা ময়লা জুতো কখনই পর দিন পায়ে গলিয়ে নেবেন না।যদি বৃষ্টিতে চামড়া বা অন্য কোনও জুতো ভিজে গিয়ে থাকে তাহলে বাড়ি ফিরে ধুয়ে রোদে শুকোতে দিন। পর দিন সেই ভেজা জুতোই পরে বেরোল ইনফেকশন হতে পারে পায়ে। যদি জুতো শুকিয়েও যায় তাহলেও পায়ে চুলকুনি হতে পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন

সঠিকভাবে বক্ষবন্ধনি (ব্রা)-র সাইজ পরিমাপ করুন বিশ্বাস করুন আর না-ই করুন,আমাদের দেশের  ৮৫% নারী ভুল সাইজের বক্ষবন্ধনী/ব্রা ব্যবহার করেন! তারা হয়তো পিছনের অংশ খুব বড় এবং কাপ (সামনের অংশ) খুব ছোট সাইজের পরছেন। মজার বিষয় হলো অনেকেই নিজের ব্রার সঠিক মাপ জানেন নাএবং  সঠিক মাপের ব্রা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান। ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে অনেক সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। নিচের পদ্ধতি অনুযায়ী ছবির সাথে মিলিয়ে নিজের সাইজ নিজেই বের করতে পারেন। সঠিকভাবে বক্ষবন্ধনি/ব্রা সাইজ পরিমাপ # প্রথম ধাপ- ব্যান্ড / বন্ধনী (ঘের)সাইজ এর মাপ নিনঃ একটি ইঞ্চি টেপ (কাপড় মাপার ফিতা) নিয়ে প্রথমে স্তনের ঠিক নিচেই আলতো ভাবে ফিতা ধরুন। নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। ফিতা ও শরীরের মাঝে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পুরো ঘেরের মাপ নিন। ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৮ যাই হোক যদি আপনার মাপটি বেজোড় সংখ্যায় আসে তবে ৫ ইঞ্চি যোগ করুন, আর জোড়সংখ্যায় আসলে ৪ ইঞ্চি যোগ করুন। আর এটাই হবে আপনার প্রকৃত ব্যান্ড (ঘের) সাইজ। দশমিক সংখ্যা এলে তা...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে। 

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস

খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস প্রাকৃতিক ও জলবায়ুর পরিবর্তন, খাবারে রাসায়নিক দ্রব্যের প্রভাব ইত্যাদি কারণে মানুষের আকার দিন দিন কমে আসছে। যে সকল মেয়েদের উচ্চতা কম তারা বেশিরভাগ ক্ষেত্রেই হীনমন্যতায় ভুগেন।  কম উচ্চতার মেয়েরাও হতে পারেন আকর্ষণীয় ফ্যাশনের অধিকারী। তারা যদি তাদের ব্যবহার্য জিনিসপত্র নির্বাচনে একটু সচেতন হোন তাহলে আপাতত দৃষ্টিতে খুব একটা খাটো লাগবেনা। চলুন জেনে নেওয়া যাক খাটো মেয়েদের জন্য কিছু ফ্যাশন টিপসঃ খাটো মেয়েদের জন্য ফ্যাশন টিপস *  বিভিন্ন ধরনের ও মাত্রায় এক রঙের পোশাক পড়লে উচ্চতা নিয়ে একটি বিভ্রম তৈরি করে এবং দেখতে বেশি খাটো লাগবে না। এক্ষেত্রে একরঙা পোশাক ব্যবহার করুন।   *  হাই-ওয়েস্ট বা উচ্চ কোমরের নকশার পোশাক যেমন, ট্রাউজার্স, স্কার্টস, হাফপ্যান্ট বেশি হাইয়ের পোশাক। কারন এগুলোতে পা-কে অনেক লম্বা দেখায়। *  উচ্চতা কম হলে পশ্চিমা পোশাক পরতে হয় খুব সাবধানে। একেবারে ছোট টপস, গেঞ্জি, শার্ট পরবেন না। মাঝারি ঝুলের ফতুয়া, গেঞ্জি, টপস ইত্যাদি পরুন। আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের চেয়ে লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। *...