সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শীতের সময় ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন চলছে শীত মৌসুম। শুষ্ক আবহাওয়ায় শুষ্ক হয়ে উঠছে মানুষের ত্বক। শুষ্কতার পরিমাণ বেড়ে গেলে তা ত্বকে সৃষ্টি করে নানা সমস্যা। সৌন্দর্যেরও হানি ঘটে ব্যাপক। তাই এইসময়ে ত্বকের বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে। শীতে ত্বকের শুষ্কতা মারাত্মক রূপ নেয়ার আগে কিছুটা যত্ন নিলেই ত্বককে কোমল, সজীব করা সম্ভব। শীতের ত্বকের যত্নে মেনে চলুন কিছু নিয়োম-কানুনঃ শীতের সময় ত্বকের যত্ন ১। গোসলের সময় দীর্ঘক্ষণ ধরে গোসল করবেন না কিংবা গরম পানি ব্যবহার করবেন না। এগুলো ত্বকের শুষ্কতা আরো বাড়িয়ে তোলে। গোসলের পরে ত্বকে ভেজা ভাব থাকতেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রাতে ঘুমাতে যাওয়ার সময় ময়েশ্চারাইজার মেখে ঘুমাতে যেতে পারেন। ২। গোসলে কিংবা হাত-মুখ ধুতে সাবান যতটা সম্ভব কম ব্যবহার করবেন। কারণ সাবান ত্বকে শুষ্কতা সৃষ্টি করে। এ সময় সাধারণত গ্লিসারিন সমৃদ্ধ সাবান ব্যবহার করাই উত্তম। ৩। শীতে ত্বকের শুষ্কভাব দূর করতে গ্লিসারিন কিংবা অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করুন। গ্লিসারিন সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার। একভাগ গ্লিসারিনের সাথে দু'ভাগ পানি মিশিয়ে ব্যবহার করুন। গ্লিসারিনের আঠা-আঠা ভাব...

সকালের নাস্তায় স্বাস্থ্যকর রসুন ডিমে ভাজা ভাত

সকালের নাস্তায় স্বাস্থ্যকর রসুন ডিমে ভাজা ভাত সকালের নাস্তায় রসুন ডিমে ভাজা ভাত উপকরণঃ  ভাত ১ বাটি, ডিম ১টি, তেল ১ চা চামচ, আদা ১ চা চামচ, ২টা লবঙ্গ ও রসুন একসাথে পেষ্ট, লবণ পরিমাণমত, গোলমরিচ সামান্য, কাঁচামরিচ ২টি, সয়াসস ১ চা চামচ, ধনেপাতা কুঁচি সামান্য। প্রস্তুত প্রণালিঃ  প্রথমে একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে ডিম ছেড়ে দিন। এরপর এতে আদা, রসুন দিয়ে মিনিট খানেক নাড়ার পর এর মাঝে ভাত, কাঁচামরিচ দিয়ে ভালভাবে এর সাথে মিশিয়ে নিন। পরে লবণ, গোলমরিচ ও সয়াসস কিছুক্ষন নেড়ে ধনেপাতা কুঁচি  দিয়ে নামিয়ে ফেলুন। শীতের সকালের নাস্তায় ঝটপট হয়ে গেল মজাদার একটি নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনে দিতে চাইলে গোলমরিচ, সয়াসস, লবঙ্গ না দিলে হবে এবং শীতের সমস্ত সবজি হাল্কা সেদ্ধ করে এরসাথে মিশিয়ে দিলে খাবারটি দেখতে আরও আকর্ষনীয় হবে বাচ্চাদের কাছে।

আলু আঙ্গুরের মজাদার রেসিপি

আলু আঙ্গুরের মজাদার রেসিপি দেশীয় বাজারে চলছে নতুন আলুর সিজন। আলু তাই এখন দামেও সস্তা। নতুন আলু দিয়ে সহজেই প্রস্তুত করতে পারেন বিভিন্ন রেসিপি। আজ রইল আলুর সহজ এবং মজাদার একটি রেসিপি। আলু আঙ্গুরের মজাদার রেসিপি উপকরণঃ  ছোট সাইজের আলু ১/২ কেজি (সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া), সবুজ আঙুর- ২ কাপ, লেবুর রস, লবন, আমচুর পাউডার-২ চা-চামচ, হলুদ গুঁড়ো, সর্ষে দানা ২ চা-চামচ, গোটা জিরে ২ চা-চামচ, তেল পরিমানমতো, নারকেল কোরা ১ কাপ, ধনেপাতা কুচি ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টা, আদা ১ ইঞ্চি। প্রণালীঃ  প্রথমে আদা, কাঁচামরিচ, ধনেপাতা, নারকেল, ১৮-২০টা আঙুর ভাল করে পিষে নিন। কড়াইতে তেল গরম করুন। তাতে জিরে ও সর্ষে ফোড়ন দিন। এবারে আলু, হলুদ গুঁড়ো, আমচুর, লবন দিয়ে ভাল করে কষান। মশলা ছাড়লে লেবুর রস দিয়ে ভাল করে নাড়াচাড়া করে অল্প পানি মিশিয়ে বাকি গোটা আঙুর ছাড়ুন। নামানোর আগে ধনেপাতা  কুঁচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম ভাত কিংবা রুটি/ পরোটার সাথে পরিবেশন করুন।

রূপচর্চায় লেবু

রূপচর্চায় লেবু দৈনন্দিন খাবারে লেবু স্বাদবর্ধক হিসেবে ব্যবহৃত হলেও আরো কিছু গুণাগুণ আছে যা অনায়াসে রূপচর্চার সহায়ক হতে পারে। রূপচর্চায় লেবু * লেবুতে আছে সাইট্রিক এসিড যা ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা মরা কোষ এমনকি অবাঞ্ছিত দাগ দূর করে ত্বক উজ্জ্বল, কোমল করে তোলে। * লেবু যে শুধু ত্বকের ঔজ্জ্বল্যতা ফিরিয়ে দেবে তা নয় বরং ত্বকের নির্দিষ্ট সমস্যা খুঁজে নিয়ে তার সমাধান এবং ক্ষেত্রে বিশেষে ( Skin Disease) চর্ম রোগ দূর করতেও সহায়তা করে থাকে। * ভিটামিন সি সমৃদ্ধ এই লেবু ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ানো ছাড়াও চেহারার বয়সের ছাপ কমাতেও সাহায্য করে। * লেবুর রস যখন চুলে ব্যবহার করা হয় এর সাইট্রিক এসিড মাথার মরা কোষ দূর করে চুলের তৈলাক্ত ভাব দূর করে এবং খুশকি রোধেও সহায়তা করে।

টি ট্রি অয়েলের ব্যবহার

টি ট্রি অয়েলের ব্যবহার মূলত আস্ট্রেলিয়ান টি ট্রি (মেলালেংকা অল্টারনিফোলিয়া) পাতা থেকে নিঃসৃত এক বিশেষ তেল হচ্ছে টি ট্রি অয়েল। পাশ্চাত্য সমাজে কাঁটাছেড়া থেকে শুরু করে ত্বকের যেকোন সমস্যা সমাধানে এ তেল অনেকখনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। টি ট্রি অয়েলের ব্যবহার  >> টি ট্রি অয়েল স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। ঘরে তৈরি ফেসিয়াল স্ক্রাবার ত্বকের জন্য অনেক উপকারি।  ১/২ কাপ চিনি, ১ টেবিল চামচ মধু, ১/৪ কাপ তিলের তেল বা সম পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ১০ ফোঁটা টি ট্র্রি অয়েল। এই ৪ টি উপকরণ খুব ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ২/৩ মিনিট ভাল করে ম্যাসাজ করুন। কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। >>  টি ট্রি অয়েল এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের কারণে বেশ কয়েকটি টুথপেস্ট ও মাউথওয়াশে এটি ব্যবহার করা হয়। >>  পায়ের নখে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা যেমন- রঙের ভিন্নতা, মোটা হয়ে যাওয়া কিংবা নখ ভেঙ্গে যাওয়া ইত্যাদি সমস্যায় টি ট্রি অয়েলের ব্যবহার অন্যতম। >>  টি ট্রি অয়েলের আরেকটি দারুণ ব্যবহার হলো এটি ঘর পরিষ্কার...

কফি পানের উপকারিতা

কফি পানের উপকারিতা শীতের সময়টাতে গরম গরম কফির কাপে এক চুমুক, অনুভূতিই যেন বদলে দেয়। শীত মানে কফি ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি না। কনকনে ঠাণ্ডায় সকাল-সন্ধ্যে কফির গরম মগে নিজের হাত সেঁকে নেওয়া। শীতকালে শরীর গরম রাখতে কফির জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি এক কাপ গরম কফি আপনাকে দিতে পারে অনেকগুলো রোগের হাত থেকে নিস্তার। কফি পানের উপকারিতা * যারা কাজের স্ট্রেসের কারণে রাতে ভাল করে ঘুমোতে পারেন না তারা শোয়ার আগে কিছুক্ষণ অন্তত কফির গন্ধ শুঁকুন। কফির অ্যারোমা কিন্তু নিমেষে আপনার স্ট্রেস কমিয়ে দেবে। * বিভিন্ন হার্ট ডিজিজ আর ডায়াবেটিস অনেকটা কমে যায় যদি নিয়মিত অল্প পরিমাণে কফি পান করেন। তবে মাথায় রাখবে কফিটি হতে হবে চিনি ছাড়া। * নিয়মিত কফি পান স্কিন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। সেই সঙ্গে দেহের অন্য অংশেও ক্যান্সারের আশঙ্কা কমায় । * দিনে কয়েক কাপ কপি খেলে পার্কিনসন্স ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। * বয়স বাড়ার সাথে সাথে এই রোগটি দেখা দেয়। একটি সমীক্ষা বলছে এইসময় যদি কফি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন তা হলে অ্যালঝাইমারস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। * কোলোন সার্জারি ...

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার

কর্নফ্লাওয়ার (বার্লি)'র অজানা ব্যবহার রান্না ছাড়াও কর্নফ্লাওয়ারের রয়েছে আরো অনেক গুণগত ব্যবহার। যেমনঃ কর্নফ্লাওয়ার (বার্লির) অজানা ব্যবহার * কোন কাপড়ে তেলে লেগে গেলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন, দেখবেন কত সহজে দাগ উঠে গেছে। *  জানালার কাঁচ পরিষ্কার করার সময় গ্লাস ক্লিনারের পরিবর্তে আট কাপ পানিতে সিকি কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে ব্যবহার করে দেখুন গ্লাস একেবারে চকচকে হয়ে যাবে। * চেইন বা ব্রেসলেটে গিঁট লেগে গেলে গিট ছাড়াবার জন্য এলোমেলো টানাটানি না করে তার পরিবর্তে গিঁটের উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে গিঁট খোলার চেষ্টা করুন দ্রুত খুলে আসবে। * পোকার কামড়ে ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং জুতার দুর্গন্ধ দূর করতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়। * চুল তেলতেলে হয়ে থাকলে নির্দিধায় চুলের ওপর খানিকটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিন। কয়েক মিনিট রেখে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন চুল হয়ে উঠেছে একেবারে ঝরঝরে।