চুলের পরিচর্যায় ক্যাস্টর অয়েল চুলের যত্নে আমরা নানা কিছুরই ব্যবহার করে থাকি। সুস্থ ও সুন্দর চুলের প্রত্যাশা থাকে প্রত্যেকেরই। সুন্দর ও ঝলমলে চুল পেতে চাইলে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, অ্যাসেন্সিয়াল ফ্যাটি এসিড। যা চুল পড়া রোধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। ক্যাস্টর অয়েল এমন একটি তেল যা প্রায় সকল হেয়ার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক চুলের পরিচর্যায় ক্যাস্টর অয়েলের ব্যবহার পদ্ধতিঃ চুলের পরিচর্যায় ক্যাস্টর অয়েল ১। এক চা চামচ মধু, দুই চা চামচ ক্যাস্টর অয়েল এবং একটি ডিম ভালোমতো মিশিয়ে চুলে ভালোমতো লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এটি আপনার নিষ্প্রাণ এবং রুক্ষ চুলের উজ্জ্বলতা বাড়িয়ে একে নরম করবে। ২। ক্যাস্টর অয়েল, নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল ভালোমতো মিশিয়ে চুলে এবং স্ক্যাল্পে ভালোমতো লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। ৩। ক্যাস্টর অয়েল খুব ঘন তাই এটি চুলে লাগানোর আগে রেগুলার চুলের তেল (নারকেল তেল, অলিভ অয়েল, বাদাম তেল) এর সঙ্গে মিশিয়ে লাগান। স্ক্যাল্পে ভা...
A brand shop and blog, about her activities.